খারাপ ছেলে

 বোকার দলে নাম লিখিয়ে 

বামুন হয়ে চাঁদটা ধরতে যাই

শনির দৃষ্টি আছে সাথে আমার

হাটছি একা পথে 

অমাবস্যা ছাড়া কিছু নাই!


এসেছিলাম আমি তোমার মনটা করতে জয়,

পরে জেনেছি আমি বুঝেছি সে প্রেম আমার জন্য নয়

অবজ্ঞা আর অবহেলায় মনটা ভীষণ জ্বলে

তোমায় বেসছিলাম ভালো অবচেতন মনের ভুলে


এত কথার ফুলঝুরি আর ভালোবাসার আহাজারি তবুও যখন পাত্তা দিলে না,

প্রিয়তমা তোমায় বলছি শোনো 

আমি কোনো খারাপ ছেলে না

Comments

Popular Posts