শহর কিংবা কবিতা
আজ কদিন বৃষ্টি হচ্ছে— ঝুম বৃষ্টি।
সকাল থেকে সাঁঝ — অপরূপ বৃষ্টি।
এর ভেতর আমাদের ছুটে চলা,
নিয়মের মাঝে অনিয়মিত নিজেকে খুঁজে নেয়া।
রাস্তার মোড়ে চায়ের দোকান।
পথিক থামে— ভেজা শরীর চলা যায় না,
এ শহরের বৃষ্টিতে—
শরীর ভিজলেও মন ভেজেনা।
অপরূপ চাঁদের আলোয় আলোকিত চারপাশ
তবুও ব্যস্ত নগরের জরুরী কার্বনে আটকে যায় নিঃশ্বাস
নেই কোথাও প্রাণের ছোঁয়া, কোথাও নেই জোনাকি
ফেলে আসা নির্মল হাওয়া আর কোথাও পাবো কি?
ছাদের কোণের নরম আলোয় ক্লান্ত পথিক ভাবে
বয়সের সাথে সহজ কখনো সমানুপাতিক হতে পারে না।
এই শহরের জোৎস্নায় —
শরীর ভিজলেও মন ভেজে না।
১১.০৭.২৫
ঝিনাইদহ
Comments
Post a Comment