যাও

 চলে গেলে দূরে চলে যাও , 

চোখের সীমানা ছাড়িয়ে , 

ক্রোশ ক্রোশ দূরে , 

দূর থেকে আরো দূরে, বহুদূরে |


দূরের ব্যখ্যা আসলে কি ?

শুধু কি ছুঁতে না পারা ? 

অথবা কখনো কথা শুনতে না পারা™?

নাকি অন্যকিছু ?


যেতে চাইলে যাও , 

কতদূর যাবে ?

পাহাড় - পর্বত পেরিয়ে , 

নাকি পৃথিবীর বাইরে? যাও|


মহাজাগতিক বিচরণ শেষে , 

যদি ফিরতে হয় —

যেখানে তোমার আঁচলে ফোটে রাঙাফুল , 

সকালের শিশির ভিজিয়ে দেয় তোমার নরম পা।

সূর্য ফোটে যেখানে তোমার হাসিতে , 

হরিণ চেয়ে থাকে তোমার চোখ | 

প্রকৃতি হয় সবুজ তোমার খুশিতে!


তোমার চুলে সন্ধ্যা নেমে রাত্রি হবার ভআগেই

ফিরতে যদি হয় , 

যেখানে আমি বসে থাকি , অপেক্ষায় ,

পথটা মনে রেখো |


আর চলে গেলে , দূরে চলে যাও |


—আগষ্ট ২২, ২০২৩


Comments

Popular Posts