যা ইচ্ছে তাই
অসাড়তা গিলে খাচ্ছে আমায় প্রতিদিন শত বার
হচ্ছি আমি পরাজিত আজ নিজের কাছেই বারবার।
ক্লান্তি আমার হয়ে থাক
বোকা সময়ের চাকা চলতে থাক এ পিচঢালা রাস্তায়
আমি বিষাদগ্রস্ত হতাশা নিয়ে ছুটে চলি এ নগরের ধারে
কৃষ্ণচূড়া পড়ে থাকা রাস্তায়
এই শুণ্যতা পুড়ে খাক,
এত পাওয়া না পাওয়ার হিসাবের মাঝে সুখ কি কখনো চিরোদিন বাঁচে?
উড়ে যাওয়া গ্যাস বেলুন উড়ে যাক।
Comments
Post a Comment