বাকি

সাইয়েন্সল্যাব মোড় থেকে আজ একটু বেঁকে মোড় নিয়েছি 

রাস্তার বামের দিকে হাঁটতে গিয়ে ~

একটু করে চোখ নামিয়ে ডানের গলিতে তাকিয়ে ভাবি

তোমার আমার একটা পুরো সকাল দেখা আজও বাকি


শাহবাগের চত্বরে আজ হাজার মানুষ ভিড় করেছে খুব শুনেছি

রাস্তার কোণায় গিয়ে তোমায় খুঁজি হন্যে হয়ে

সামনে পিছন করে বাম থেকে যেই ডানে দেখি, মনে পড়ে

তোমার আমার একটা পুরো বিকেল হাঁটা আজও বাকি


মহাখালী গুলশান যখন কর্পোরেটের আড্ডা, 

তোমায় আমি চিকন করে নিয়ে যাবো বাড্ডা,

মহীনের ঘোড়ায় চড়ে উড়ে যাবো দেশ দেশান্তরে, যখনই মনের মধ্যে এই ফন্দি আটি, 

মনে পড়ে;

তোমার আমার একটা পুরো রাত্রি তারা গোনা আজও বাকি

Comments

Popular Posts