পথিক


যে পথিকের পথ নেই
নেই কোন দিশা,
ছুটে চলার শেষ নেই

অসীমের অন্ত নেই, নেই নিরাশা


হন্যে হয়ে খুজে ফেরা

সবুজ মাঠে ফুল।

পথের ভুলে পথিকের যে

যাত্রা হলো ভুল।


পাহাড়ে ফোটা বুনোফুল 

আজ পথিক ছুঁতে চায়।

মনভুলো সেই পথিকের যে

ঠিক পথের ঠিকানা নাই।


পথিক ছোটে আকাশের পিছে

দূরে ওড়ে যায় চিল।

পথের হদিস না পেয়ে হলো

বেদনার রঙ নীল।


পথে হারিয়ে পথিক যখন 

ক্লান্ত হয়ে যায়

প্রকৃতি তাকে ডেকে বলে —

হেরে যেও না ভাই।


পথের ঠিক বুঝে না পেয়ে 

পথিক ভেবে বলে,

যেখানেই আছি, সেখানেই বাঁচি

হাসি আর কোলাহলে!



— জুলাই ২৪, ২০২৫

Comments

Popular Posts