পথিক — ২
যে বিকেলে পাখি গায় গান
রোদের পরে মৃদু বাতাসে—
জুড়ায় পথিক প্রাণ
যে শীতের রাতে মাঝি বায় নৌকা
নিভু নিভু সুখের খোঁজে ছুটে যায়—
হতেও পারে মরীচিকা
আমি বসে থাকি জালানার ধারে
মনের মাঝে ছুটে চলা—
মেঘনা নদীর তীরে
০৭.০৭.০২৫
মিরপুর ১২১৬
বাঁচা মরার মাঝে জীবন নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছি ভীষণ প্যাশোনেটলি। তাছাড়া ব্যবসায় ব্যবস্থপনা নিয়ে পড়ালেখা করে নিজেকে বিক্কিরি করতে পারলেই যেখানে জীবনের সার্থকতা, সেখানে কিভাবে সব ছেড়ে ছুড়ে দিয়ে এসে নির্দ্বিধায় পারিবারিক সম্পত্তি নষ্ট করতে পারে একটা মানুষ, বলুন তো?
Comments
Post a Comment